সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের নবীনবরণ অনুষ্ঠানে জেলার ৫জন সংসদ সদস্যকেই দাওয়াত করার প্রয়োজন ছিল বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব।
শুক্রবার ৮ মে বিকেলে সরকারি তোলারাম কলেজের মাঠ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ বলেন।
তিনি বলেন, নারায়ণগঞ্জে ৫জন সংসদ সদস্য ছিলেন। যেহেতু সরকারি তোলারাম কলেজ জেলা শ্রেষ্ঠ এবং বৃহৎ বিদ্যাপীঠ তাই কলেজ কর্তৃপক্ষের উচিত ছিলো সকল সংসদ সদস্যদের দাওয়াত করা তাহলে অনুষ্ঠানটি আরো অনেক বেশি সুন্দর হতো। আমরা বৈষম্যহীন একটি দেশ চাই। তেমনি গণতন্ত্রের সৌন্দর্যও আমরা দেখতে চাই। গণতন্ত্র মানে এটা না আপনি আপনার মনমত যা কিছু তা বলবেন কাউকে সম্মান করবেন না। আমাদের ছাত্রসমাজ ৫২, ৭১, ৯০, ২৪ এ অগ্রণী ভূমিকা রেখেছেন। বাংলাদেশের অনেক অর্জনে ছাত্র সমাজের অংশীদারিত্ব রয়েছে। কিন্তু দু:খজনক হলেও সত্য, অনেক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের আচার আচরণ এমন পর্যায়ে চলে গেছে সেটা শ্রবন করাও কষ্টকর হয়ে দাঁড়ায়। জাতি আপনাদের কাছে এমনটা আশা করে না।
আমরা বৈষম্যবিরোধী ও ন্যায় বিচারের দেশ গড়তে চাই। সেখানে আপনাদের ছাত্র সমাজেরও ভূমিকা থাকবে। রাজনৈতিক আদর্শ ভিন্ন থাকবে সেটা বিষয় নয়। আজকে দেখে ভাল লাগছে সকল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এক মঞ্চে এসেছে এমন বাংলাদেশই আমরা দেখতে চাই।

































আপনার মতামত লিখুন :