নারায়ণগঞ্জে এসেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প। শহরের পাইকপাড়া রাবেয়া এগো ফার্মে ডোনাল ট্রাম্পকে এক পলক দেখতে শত শত সাধারণ মানুষ ভিড় জমিয়েছেন। এদিকে ৭০০ কেজি বেশি ট্রাম্প ও বলিউড সিনেমা ‘ধুরান্ধার’-এর ভিলেন রহমানের নামকরণে ৮০০ কেজি বেশি ওজনের ‘রহমান ডাকাত’ আলোচনা কমতি নেই।
কোরবানি ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অবস্থিত 'রাবেয়া অ্যাগ্রো ফার্মে' বইছে ঈদের আগাম আমেজ। খামারের চার শতাধিক পশুর মধ্যে আলোচনার তুঙ্গে রয়েছে বিরল সাদা রঙের এলবিনো জাতের একটি মহিষ, যার নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।
খামারের মালিক জিয়া উদ্দিন মৃধা জানান, ১০ মাস আগে রাজশাহীর সিটি হাট থেকে এই এলবিনো জাতের মহিষটি সংগ্রহ করা হয়। মহিষটির গায়ের সাদা রং এবং মাথার চুলের বিশেষ স্টাইলের কারণে মালিকের ছোট ভাই শখ করে এর নাম রেখেছেন ‘ডোনাল্ড ট্রাম্প’। বর্তমানে ৬৮০-৬৯০ কেজি ওজনের এই মহিষটি ৫৫০ টাকা লাইভ ওয়েট দরে বিক্রি হয়ে গেছে। ঢাকার একজন নিয়মিত ক্রেতা দেড় মাস আগেই এটি কিনে নিয়েছেন। ঈদের আগে এর ওজন আরও ১০-১৫ কেজি বাড়বে বলে আশা করছেন খামারি।
খামারের অন্যতম আকর্ষণ ৮০০ কেজির বেশি ওজনের এক বিশাল গরু, যার নাম ‘রহমান ডাকাত’। বলিউড সিনেমা ‘ধুরান্ধার’-এর ভিলেন রহমানের নামানুসারে এই নাম রাখা হয়েছে। ৯ মাস আগে ঢাকার দোহার থেকে আনা এই গরুটি এতটাই উগ্র যে, একে নিয়ন্ত্রণ করতে ৫-৭ জন রাখালের প্রয়োজন হয়। সারাক্ষণ শিকলবন্দী অবস্থায় রাখা এই গরুটি দেখতেও ভিড় জমাচ্ছেন অনেকে।
এছাড়া খামারে রয়েছে ‘তুফান’ সিনেমা অনুপ্রাণিত ‘তুফান’ এবং স্বাস্থ্যবান ‘ফ্যাটবয়’। সব মিলিয়ে ৪টি শেডে থাকা ২০০-এর বেশি গরু এবং অর্ধশতাধিক ভেড়া, দুম্বা ও খাসির সরব উপস্থিতি খামারটিতে তৈরি করেছে হাটের আবহ।
রাবেয়া অ্যাগ্রো ফার্ম কেবল বড় পশুই নয়, স্বল্প আয়ের মানুষদের কোরবানির সুযোগ করে দিতে ১৫টি ‘গারল’ বিক্রি করেছে মাত্র ৫ হাজার টাকা করে।
জিয়া উদ্দিন মৃধা জানান, গমের ভুসি, চালের কুঁড়া, ভুট্টার ফাঁকি ও কাঁচা ঘাস খাইয়ে প্রাকৃতিকভাবেই এসব পশু বড় করা হয়েছে। একই খাবার খেয়ে বড় হচ্ছে ট্রাম্প ও রহমান।
খামারের মালিক সন্তোষ প্রকাশ করে জানান, এ বছর কোরবানির জন্য প্রস্তুত করা ২০০টি গরুর সবকটিই ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। যারা এ বছর এখান থেকে পশু সংগ্রহ করতে পারেননি, তাদের আগামী বছরের জন্য অগ্রিম দাওয়াত দিয়ে রেখেছেন জিয়া উদ্দিন।
প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা বয়সী দর্শনার্থীর পদচারণায় মুখর থাকে পাইকপাড়ার এই রাবেয়া অ্যাগ্রো ফার্ম, যা নারায়ণগঞ্জে কোরবানির ঈদের আনন্দকে এক ধাপ বাড়িয়ে দিয়েছে।






































আপনার মতামত লিখুন :