News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

নিখোঁজ শাহিদার সন্ধান চায় পরিবার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ১৫, ২০২৬, ১০:৫৬ পিএম নিখোঁজ শাহিদার সন্ধান চায় পরিবার

নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকা থেকে সাহিদা বেগম (৬৭) নামে একজন মানসিক ভারসাম্যহীন নারী নিখোঁজ হয়েছে। গত ১২ মে সকাল ১১ টায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি।

এই ঘটনায় ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নিখোঁজ নারীর ভাই সুলতান (৫৫)। তিনি বলেন, গত ১২ মে সকালে কাউকে কিছু না বলে বের হয়ে যায় সাহিদা। এরপর থেকেই তার সন্ধান পাওয়া যাচ্ছে না। তাকে পাওয়া না যাওয়ায় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

তিনি মানসিক ভারসাম্যহীণ ও প্যারালাইসিস রোগী। কেউ যদি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে নিন্মোক্ত নাম্বারে যোগাযোগের অনুরোধ করা হলো। ০১৬৭৫১১৭১৭১ এবং ০১৪০৫৮৭৬৭৫৮ ।