News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৩১ চৈত্র ১৪৩৩

সোনারগাঁওয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ১৪, ২০২৬, ১০:১০ পিএম সোনারগাঁওয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম শঙ্কর (২৫)।

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শঙ্করের শরীরের ৪৬ শতাংশ পুড়ে গিয়েছিল। সাথে শ্বাসনালীও দগ্ধ হয়েছিল। এই ঘটনায় ৬ জনকে বুধবারই ছুটি দেয়া হয়েছিল। এখন আর ৫ জন ভর্তি রয়েছে।

দগ্ধ অন্যরা হলেন নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আলআমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০)।

দগ্ধদের সহকর্মীরা জানান, মেঘনা ঘাটে অবস্থিত জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা কর্মচারী সবাই। বুধবার দুপুরে তাদের নিজস্ব ক্যান্টিনে বুফে খাবার খাচ্ছিলেন।

তখন ভিতরে একটি বিস্ফোরণ হয়। এতে ক্যান্টিনে থাকা অন্তত ১২ জনের হাত, মুখ, পা পুড়ে যায়। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। বিদ্যুৎকেন্দ্রের সেফটি কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, দগ্ধদের মধ্যে শংকর, আমির, কাওছার ও আলআমিন ক্যান্টিন বয়। বাকিরা বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা। দুপুরে রান্নার পর অসাবধানতা বসত গ্যাসের চুলা চালু ছিল। তখন কেউ একজন আগুন ধরাতেই এই ঘটনা ঘটে থাকতে পারে।