ফতুল্লা পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, ফতুল্লা থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির (৫৫) ও তার বড় ভাই ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সভাপতি হাবিবুর রহমান (৬০)।
রোববার (১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুরের বেপারীপাড়ায় তাঁদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় একাধিক সূত্রের বরাত দিয়ে জানা যায়, হুমায়ুন কবির কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তাঁর বড় ভাই হাবিবুর রহমান বিদেশে অবস্থানরত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের অনুসারী ছিলেন।
ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হুমায়ুন কবিরের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলাসহ বৈষম্যবিরোধী একাধিক মামলা রয়েছে। হাবিবুর রহমানের বিরুদ্ধেও বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।



































আপনার মতামত লিখুন :