News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর আলোচনা সভা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ০৯:৩৪ পিএম ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর আলোচনা সভা

শহীদ আব্দুল মান্নান ইয়াহইয়া দিবস উপলক্ষে ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) বিকাল পাঁচটায় সিরাজুল উলুম মাদ্রাসা মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সাবেক নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি শেখ শাব্বীর আহমাদ।

প্রধান অতিথির বক্তব্যে শেখ শাব্বীর আহমদ বলেন, “শহীদদের আত্মত্যাগ কোনো জাতির জন্য শুধু ইতিহাস নয়, বরং আদর্শ ও প্রেরণার উৎস। শহীদ আব্দুল মান্নান ইয়াহইয়ার ত্যাগ আমাদেরকে দ্বীনের পথে অবিচল থেকে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করার অনুপ্রেরণা জোগায়। ইসলামী ছাত্র মজলিসের কর্মীদেরকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদেরকে যোগ্য কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। শহীদদের আদর্শ হৃদয়ে ধারণ করে কুরআন-সুন্নাহর আলোকে নৈতিক, আদর্শবান ও দায়িত্বশীল প্রজন্ম গঠনে ছাত্র সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

সংগঠনের নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি কামরুল হাসান মিরাজের পরিচালনায় অনুষ্ঠানে নেতৃবৃন্দের মাঝে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক নারায়ণগঞ্জ জেলা সভাপতি তৌফিক বিন হারিছ, সিরাজুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা রায়হান আহমদ, সংগঠনের নারায়ণগঞ্জ মহানগর ক্যাম্পাস ও ছাত্রকল্যাণ সম্পাদক আমীর মুহাম্মদ সিয়াম, বায়তুলমাল ও প্রচার সম্পাদক জাওয়াদুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে শহীদ আব্দুল মান্নান ইয়াহইয়া সহ সকল শহীদের রূহের মাগফিরাত কামনা এবং দেশ, জাতি ও উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।