News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

মাদকবিরোধী উদ্যোগে বৌ-বাজার পিজন ক্লাবের পুরস্কার বিতরণী অনুষ্ঠান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ০৯:১০ পিএম মাদকবিরোধী উদ্যোগে বৌ-বাজার পিজন ক্লাবের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও কবুতর পালনে উৎসাহিত করার লক্ষ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে বৌ-বাজার পিজন ক্লাব।

ক্লাব সূত্রে জানা যায়, তরুণদের মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে এবং সুস্থ বিনোদনের প্রতি আগ্রহী করে তুলতে ক্লাবের উদ্যোগে এ পর্যন্ত ছয়টি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এসব টুর্নামেন্টে অংশগ্রহণকারী ও বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মো. ইমরান হোসেন অনিক। এছাড়া ক্লাবের সদস্য ও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আলম, মো. পারভেজ, মো. তৌকির, মো. আমিনুল, মো. সাগর, মো. শ্যামল, মো. রাসেল, মো. সাবিদ, মো. জুম্মান, মো. মাসুম, মো. মানিক, মো. সুমন, মো. সালাম, মো. আমজাদ, মো. হুমায়ন, মো. খায়ের, মো. রাকিব, মো. আলাল, মো. শুভ, মো. মিলন, মো. মামুন নওয়াব, মো. সোহেল, মো. জামাল, মো. কামরুল, মো. জয়নাল, মো. সুমন ঢালী, মো. আল-আমিন, মো. আতিক সিকদার, মো. জিসান, মো. দুর্জয়, মো. আকাশ, মো. রনক, মো. নাইম, মো. আনিস, মো. জাহিদ ও মো. সানি।