News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

আবুল কালাম আজাদের মৃত্যুতে নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের শোক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ০৯:৪৬ পিএম আবুল কালাম আজাদের মৃত্যুতে নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের শোক

সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন। মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে শোক বিবৃতি দিয়েছেন নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আনোয়ার হাসান।

রবিবার দিবাগত রাত ২ নভেম্বর আনুমানিক ২টার দিকে বুকে ব্যথা অনুভব করলে আবুল কালাম আজাদকে (৫২) হাসপাতালে নেয়ার হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তানসহ অগণিত গুনগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জানাযা শেষে বগুড়ার ঐতিহ্যবাহী ভাই পাগলার মাজার গোরস্থানে তাকে দাফন করা হয়।

আবুল কালাম আজাদ দৈনিক নয়া দিগন্তের বগুড়া অফিস ইনচার্জ ও  বগুড়া প্রেস ক্লাবের একাধিকবার নির্বাচিত সাবেক কোষাধ্যক্ষ ছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী।