নারায়ণগঞ্জ কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের যাতায়াতের সুব্যবস্থার লক্ষ্যে নিজস্ব বাস সার্ভিস চালু করায় কলেজ গভর্নিং বডি (পরিচালনা পর্ষদ) ও অধ্যক্ষকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা।
সোমবার ২ নভেম্বর এক যৌথ বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, নারায়ণগঞ্জ কলেজের সাধারণ শিক্ষার্থীদের নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করতে অচল বাস সচল ও নিয়মিত বাস সার্ভিস চালু করা ছাত্র ফেডারেশনের দীর্ঘদিনের অন্যতম প্রধান দাবি ছিল। শিক্ষার্থীদের এই প্রাণের দাবি আদায়ে সংগঠনটি দীর্ঘদিন ধরে ধারাবাহিক ভাবে জোরালো দাবি জানিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২৮ অক্টোবর অচল বাস দ্রæত সচল করাসহ শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট ৪ দফা দাবিতে কলেজের অধ্যক্ষ বরাবর একটি স্মারক লিপি প্রদান করা হয়।
নেতৃবৃন্দ আরও বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের যৌক্তিক দাবি এবং ছাত্র ফেডারেশনের স্মারকলিপির প্রেক্ষিতে কলেজ প্রশাসন ও গভর্নিং বডি দ্রæততম সময়ের মধ্যে অচল বাস সচল ও নিয়মিত বাস সার্ভিস চালুর যে দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এই ইতিবাচক উদ্যোগ সাধারণ শিক্ষার্থীদের দৈনিক কলেজ যাতায়াত সহজ করার পাশাপাশি তাদের শিক্ষা জীবনকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতেও সাধারণ শিক্ষার্থীদের যেকোনো কল্যাণমূলক ও যৌক্তিক দাবিতে কলেজ প্রশাসন এভাবেই ছাত্রার্থ ভূমিকা বজায় রাখবে। একই সাথে বাসের সুষ্ঠু ব্যবস্থাপনা, রুট নির্ধারণ ও সার্বিক তদারকিতে শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দেওয়ার আহŸান জানান তারা।





































আপনার মতামত লিখুন :