নারায়ণগঞ্জে সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করার দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডটি প্রায় সাড়ে ৩ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। এ সময় বিক্ষুদ্ধ শ্রমিকরা কভার্ডাভ্যান ও গার্মেন্টস ভাংচুর করে। এ দিকে শ্রমিক নেতারাও শ্রমিকদের শান্তনা দিসে এসে ভুয়া ভুয়া স্লোগানে ফিরে যেতে হয়।
এদিকে শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধের এক ভিন্ন চিত্রও দেখা যায়। লিংক রোডের এক পাশ বন্ধ থাকায় সেখানে শ্রমিক ও স্থানীয় কিশোরদের একাংশ ক্রিকেট ও ফুটবল খেলায় মেতে ওঠেন। প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে সড়কের ওপর চলে খেলাধুলা। এতে ব্যস্ত লিংক রোডের ওই অংশটি অনেকটা খেলার মাঠে পরিণত হয়। প্রায় সাড়ে তিন ঘণ্টা অবরোধের ফলে গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচলে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধের কারণে এক পাশ সড়কে শ্রমিক ও এলাকার কিশোরা ক্রিকেট ও ফুটবল খেলা মেতে উঠে। প্রায় ঘন্টা অধিক সময়ে খেলায় লিংক রোডটি খেলার মাঠে রূপান্তর নেয়।



































আপনার মতামত লিখুন :