News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

সন্ত্রাসী চাঁদাবাজ মাদক ব্যাবসায়ীদের কঠিন করে তুলবো : আল আমিন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৭:৫৬ পিএম সন্ত্রাসী চাঁদাবাজ মাদক ব্যাবসায়ীদের কঠিন করে তুলবো : আল আমিন

নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির বিজয়ী প্রার্থী নির্বাচনের শুরু হতেই অপরাধীদের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়ে আসছিলেন। ভোটে জয়ী হওয়ার পর তিনি সেই অবস্থান পুনরায় ব্যক্ত করেছেন।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘‘আলহামদুলিল্লাহ! এ বিজয় পরিবর্তনকামী নারায়ণগঞ্জবাসীর। নারায়ণগঞ্জ-৪ পরিচিত ছিলো নেগেটিভ ব্রান্ডিং ও গডফাদার শামীম ওসমানের আসন হিসেবে। এ আসনকে আমরা একটি নিরাপদ, সমৃদ্ধ ও পজিটিভ এলাকা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। কৃতজ্ঞতা নারায়ণগঞ্জবাসীর প্রতি। ইনশাআল্লাহ সন্ত্রাসী-চাঁদাবাজ-মাদক ব্যাবসায়ীদের জন্য এলাকাকে কঠিন করে তুলবো। নারায়ণগঞ্জ হবে সুন্দর, ভালো মানুষের জনপদ।’’

নারায়ণগঞ্জ-৪ আসনের ১৭৭টি ভোটকেন্দ্রে তিনি পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৮৫ ভোট। প্রতিদ্বন্দ্বি বিএনপি জোটের মুফতি মনির কাসেমী পেয়েছেন ৮০ হাজার ১৩৮ ভোট।