News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

বন্দরে সাজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার-৪


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৮:৪০ পিএম বন্দরে সাজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার-৪

বন্দরে মাদক মামলার সাঁজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ৪ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী এলাকার মোহাম্মদ হোসেন মিয়ার ছেলে মাদক মামলার ১ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী মাদক সম্রাট মিজানুর রহমান নাদিম (৩৮), একই উপজেলার একই ইউনিয়নের কান্দিপাড়া এলাকার আব্দুল গনী মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সোহান (২২), পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার মৃত জয়নাল আবেদীন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী নাজমুল হাসান নাজির (৪৫) ও কেওঢালা এলাকার আলী হোসেন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শফিকুল ইসলাম (৪২)। ধৃতদের বুধবার (১৫ এপ্রিল) দৃপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।