গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই লিফলেট বিতরণ করা হয়। এসময় আইনজীবীরা প্রত্যেক আইনজীবীদের টেবিলে টেবিলে গিয়ে এই লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণকালে বক্তারা বলেন, বর্তমান বিএনপি সরকার সংসদের সংখ্যাধিক্যের ক্ষমতা অপ্যববহার করে জনগণের পবিত্র রায়কে চরমভাবে অবজ্ঞা করছে। সরকারের এই একগুঁয়েমি ও জনবিমুখ অবস্থান দেশকে ভয়াবহ সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। এমতাবস্থায় চুপ থাকা মানেই ফ্যাসিবাদ ও আধিপত্যবাদকে বরণ করে নেয়া। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা শাখার আইনজীবী থানার সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর দেওয়ান, সেক্রেটারী অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অ্যাডভোকেট মুহম্মদ গোলাম সারোয়ার, অ্যাডভোকেট মো. আক্তার হোসাইন, অ্যাডভোকেট মো. মাসুদুর রহমান, অ্যাডভোকেট জি এম মর্তুজা ও অ্যাডভোকেট তাওফিকুল ইসলাম দিপু প্রমুখ।






































আপনার মতামত লিখুন :