News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

বাংলা নববর্ষে ঐক্য পরিষদের শোভাযাত্রা নগদ অর্থ বিতরণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৮:২৯ পিএম বাংলা নববর্ষে ঐক্য পরিষদের শোভাযাত্রা নগদ অর্থ বিতরণ

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ কর্মসূচির আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থা। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

নববর্ষের দিন সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে হতে শোভাযাত্রা বের করে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শোভাযাত্রা শেষ করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বর্ণিল পোশাকে সজ্জিত হয়ে বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরেন। এতে ঢাক-ঢোল, গান-বাজনা ও বিভিন্ন প্রতীকী উপস্থাপনা নববর্ষের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে।

শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা নতুন পালপাড়া শ্রী শ্রী সত্যধাম মন্দির ও শীতলক্ষ্যা শ্রী শ্রী সত্যনারায়ণ জিউর মন্দিরে নারায়ণগঞ্জ জেলা ঐক্য পরিষদের উপদেষ্টা সুভাষ চন্দ্র পালের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি ও প্রভাতের ব্যাবস্থাপনা পরিচালক আনন্দ কুমার সেরাওগী সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি ও প্রভাতের উপদেষ্টা হরি সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থার পরিচালক অরুন দেবনাথ।

এতে বক্তারা বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে বলেন, নতুন বছর সকলের জীবনে শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতির বার্তা নিয়ে আসুক। তারা সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

পরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থার  উদ্যোগে দরিদ্র ও অসহায় ৫০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রভাতের উপদেষ্টা নূরুল ইসলাম খাঁন, এম এম মোশারফ হোসেন, মো. কামরুজ্জামান রনি,  জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান প্রদীপ কুমার দাস, জেলার ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক অশোক সরকার, অর্থ সম্পাদক পিন্টু রায়, মহানগরের সহ-সভাপতি বিকাশ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক হিমাদ্রী সাহা হিমু, সহ-সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সাহা অজয় সুত্রধর, তপন চন্দ্র ধর, সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ডু জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ কুমার সেরাওগী সুমন, সাধারণ সম্পাদক ভজপ্ল চন্দ্র দাস ও নারায়ণগঞ্জ মহানগর যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রিপন কর্মকার প্রমুখ।