News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

জাসাসের বর্ষবরণ অনুষ্ঠানে মিছিল নিয়ে যোগদান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৯:০৩ পিএম জাসাসের বর্ষবরণ অনুষ্ঠানে মিছিল নিয়ে যোগদান

বাংলা নবর্বষ ১৪৩৩ উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। ১৪ এপ্রিল শহরের শহীদ জিয়া হল প্রাঙ্গণে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম ও কেন্দ্রীয় জাসাসের যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা আনিসুল ইসলাম সানি।

 

অনুষ্ঠানে মিছিল নিয়ে যোগ দেন ১৪ নং ওয়ার্ডের জাসাসের আহবায়ক বুলবুল রাজা মিঠু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: হারুন অর রশিদ, আশরাফুজ্জামান ইভান, সদস্য সচিব বদিউজ্জামান ইমন, সদস্য এইচএম মোতালেব, শুক্কুর মজুমদার, জাহাঙ্গীর হোসেন, মারুফ হোসেন, সৌরভ মন্ডল, জয়নাল আবেদীন সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

 

সংক্ষিপ্ত বক্তব্যে হারুণ অর রশিদ বলেছেন, বর্তমানে রাজনীতিতে ভালো মানুষ প্রয়োজন। বিএনপি ক্লিন ইমেজে অনেক ত্যাগী নেতা রয়েছেন, তারা কোন কিছু পাওয়ার জন্য রাজনীতি করে না। তাদের মধ্যে রয়েছেন আমাদের আনিসুল ইসলাম সানি। তার জন্য বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আহবান থাকবে, আগামী নারায়ণগঞ্জ সিটি করপোশনের নির্বাচনে তাকে মেয়র প্রার্থী  হিসেবে মনোনীত করার। শহর-বন্দর ও সিদ্ধিরগঞ্জ মানুষের জন্য মধ্যে আলোচিত রয়েছেন সানি।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা জাসাসের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ। এছাড়া জাসাসসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।