নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, বিগত ১৭ বছরে কিছু লোক এসেছিল তারা খেলার নামে রং তামাশা করেছে, বাচ্চাদের দিয়ে নৃত্য করিয়েছে। শিক্ষার্থীদের দিয়ে এমন কোন কাজ করাবেন না যাতে করে তাদের মাথা নত হয়।
রূপগঞ্জে বুধবার দুপুরে কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় ও নবাব আশকারী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
দিপু আরও বলেন, এখানে অনেক বড় বড় বিত্তবান ব্যক্তি রয়েছে যারা বড় বড় কথা বলে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কোন ভূমিকা নেই।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।
উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম ইমন, পৌর যুবদল নেতা সানাউল্লাহ মান্নান সানিসহ আরও অনেকে।
এর পর মুড়াপাড়া সহিতুন্নেসা গার্লস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার পূরস্কার বিতরণ অনুষ্ঠানেও দিপু ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।




































আপনার মতামত লিখুন :