News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

ধানের শীষের জন্য যুবদলের শাহেদের লড়াই


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৯:১১ পিএম ধানের শীষের জন্য যুবদলের শাহেদের লড়াই

নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি আবুল কালামের বিশ্বস্ত ভ্যানগার্ড রূপ নিয়েছে মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহম্মেদ। আবুল কালামের ছেলে মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশার সঙ্গে ছাত্রদল রাজনীতিতে অন্যতম সহযোদ্ধা ছিলেন শাহেদ আহম্মেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে প্রথম পর্যায়ে মনোনীত মাসুদুজ্জামান মাসুদ ও নারায়ণগঞ্জ-৩ আসনে এমপি আজহারুল ইসলাম মান্নানকে নিয়ে মাঠ সরগরম ছিলো শাহেদের। পরবর্তিতে শহর-বন্দর আসনে মাসুদুজ্জামানের পরিবর্তে আবুল কালামকে মনোনয়ন দিলে তার পাশে দেখা মিলে সজল-শাহেদ আহমেদের নেতৃত্বে যুবদল।

১২ ফেব্রুয়ারি নির্বাচনে শহরের ১২নং ওয়ার্ডে অন্যতম দায়িত্বপ্রাপ্ত ছিলেন মহানগর যুবদলের শাহেদ আহম্মেদ। নারায়ণগঞ্জ বার একাডেমী, ফিলোসোফিয়া সহ অন্যান কেন্দ্রগুলো তাকে দেখা গেছে সক্রিয়। এরপরও আবুল কালাম বিরোধীরা নিয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থী পক্ষে ছিলেন নামধারী শীর্ষ পর্যায়ে নেতা-কর্মীরা। যার ফলে ১২নং ওয়ার্ডের বেশিভাগ কেন্দ্রে আবুল কালাম ধরাশায়ী হন। এতে বিএনপি প্রার্থী জয়ে লক্ষ্যে রাতভর ছিলেন দুচিন্তা। এমন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের বিরুদ্ধে ফেসবুকে মন্তব্যে করেছেন যুবদল নেতা শাহেদ আহম্মেদ।

তিনি লিখেছেন, ১২ নাম্বার ওয়ার্ড ওসমানদের দোসররা যেই ইতিহাস রচিত করেছেন,"মীরজাফর "থেকে বড় তকমা নিয়ে আপনাদের ইতিহাস-ও নিশ্চিত এবার সমাপ্তির পথে। এবং সেই সাথে ফ্যাসিস্ট থেকে হুট করে "নব্য-জামাতি" রুপ নিয়া অনবরত বিশৃংখলা তৈরীতে যেসকল লোকজন আর নামধারী "মুরুব্বি"-রা তাদের খেলা খেলেছেন আপনাদের ঘুম ভালো হয়েছেতো??? সেই সাথে "হামিদ মিয়া কেন্দ্রের "ধানের শীষের" ব্যাজ পরে বেঈমানীর ইতিহাস মঞ্চায়িত করা "মুরুব্বি"-রা  ভাববেন না আপনরা খুব চালাক আর ঘুম ভালো হয়েছেতো??? (যদিও প্লান পুরোপুরি সাক্সেস হয়নি) বি:দ্র:- পাপ কিন্তু বাপকে-ও ছাড়ে না।