ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে আড়াইহাজার এবং সবচেয়ে কম ভোট পড়েছে ফতুল্লায়।
জানা গেছে, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ভোটার ৪ লাখ ৮ হাজার ৮২৯ জন। ১২৯টি কেন্দ্রের সর্বমোট ভোট পড়েছে ২ লাখ ৬১ হাজার ৪৮১টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৬৩ দশমিক ৯৬ শতাংশ।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ভোটার ৩ লাখ ৬৪ হাজার ৯৯ জন। ১১৮টি কেন্দ্রে ভোট পড়েছে ২ লাখ ৩৩ হাজার ৯০৬ ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার ৬৪ দশমিক ২৪ শতাংশ।
নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জুসোনারগাঁ) আসনে ভোটার ৫ লাখ ৯৩ হাজার ৩৪৬ জন। ২১০টি কেন্দ্রে সর্বমোট ভোট পড়েছে ৩ লাখ ৪০ হাজার ৬১৬ ভোট। ভোটের শতকরা হার ৫৭ দশমিক ৪১ শতাংশ।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সদর আংশিক) আসনে ভোটার ৫ লাখ ৪০ হাজার ৮১৩ জন। ১৭৭টি কেন্দ্র ভোট পড়েছে ২ লাখ ৬৯ হাজার ৮৮টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৪৯ দশমিক ৭৬ শতাংশ।
নারায়ণগঞ্জ-৫ (সদরুবন্দর) আসনে ভোটার ৪ লাখ ৮৫ হাজার ২৮৪ জন। ১৬৩টি কেন্দ্রে সর্বমোট ভোট পড়েছে ২ লাখ ৭৪ হাজার ২৫০টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৫৬ দশমিক ৫১ শতাংশ।

































আপনার মতামত লিখুন :