নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ত্রাস খ্যাত আলোচিত কিশোর গ্যাং টেনশন গ্রুপের লিডার রাইসুল ইসলাম সীমান্তকে আটক করা হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত আটটায় নাসিক ২ নং ওয়ার্ডের স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে।
জানা গেছে, আটককৃত কিশোর গ্যাং ডিলার সীমান্তকে স্থানীয় বাসিন্দারা ২ নম্বর ওয়ার্ড হতে আটক করে বেধড়ক মারধর চালায়। পরবর্তীতে পুলিশকের কাছে সোপর্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল বারিক জানান, আটক করে থানায় আনা হচ্ছে বিস্তারিত পরে জানানো যাবে।
উল্লেখ্য, আটককৃত সীমান্ত সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী শফিকুল ইসলাম শফিকের বড় ছেলে। বিগত ফ্যাসিস্ট আমলে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে সে স্থানীয় মানুষকে অতিষ্ঠ করে তোলেন

































আপনার মতামত লিখুন :