News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, সেনাবাহিনীর উপস্থিতিতে নিয়ন্ত্রণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৫:২০ পিএম বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, সেনাবাহিনীর উপস্থিতিতে নিয়ন্ত্রণ

নারায়ণগঞ্জ-৩ তথা (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের নাসিক ১নং ওয়ার্ডস্থ পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের নারী ভোট কেন্দ্রে বিএনপি ও ফুটবল (স্বতন্ত্র) প্রতীকের সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কেন্দ্র প্রঙ্গণে উত্তেজনাকর উপস্থিতি তৈরি হলে বাংলাদেশে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় এ ঘটনা ঘটেছে।

এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত হওয়া সিদ্ধিরগঞ্জ সেনা ক্যাম্পের দায়িত্বে থাকা লেফটেন্যান্ট সাকিব জানান, গণমাধ্যম কর্মীর উপর আক্রমনের খবরে আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে,আমরা তাদের সনাক্ত করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।