News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

আবুল কালামের বিশ্বস্ত মিঠু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১০:২৫ পিএম আবুল কালামের বিশ্বস্ত মিঠু

নারায়ণগঞ্জ-৫ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের বিশস্ত হিসেবে আলোচনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক কমিটির সদস্য আমিনুর ইসলাম মিঠু। ১৯৯১ সাল থেকে আবুল কালামের দিক নির্দেশনায় বিএনপি ও অঙ্গসংগঠনের রাজনীতিতে সক্রিয় গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন তিনি। আওয়ামী লীগ সরকার পতন ও ১/১১ সরকার বিরোধী অবস্থানে শহরের রাজনীতিতে মিঠু নেতৃত্বে ছিলো আলোচিত। এবারে সেই বিশ্বস্ত মিঠু আবার কারিশমা দেখিয়েছে ১৬নং ওয়ার্ডে ভোট লড়াইয়ে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা আগেই নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি প্রাথমিক প্রার্থী ঘোষণায় একজন নব্য যোগদানকারী দেয়া হয়। এতে মহানগর বিএনপি মধ্যে চাপা ক্ষোভ সৃষ্টি হলেও পরবর্তিতে সেই শিল্পপতি বিএনপি বেশিভাগ অংশ কাছে টেনে নেয়। কিন্তু মনোনয়ন প্রত্যাশি আবুল কালামের পাশে ছায়া হয়ে দাড়িয়ে ছিলেন আবুল কাউসার আশা, আওলাদ হোসেন ও আমিনুর ইসলাম মিঠুর মত সক্রিয় নেতারা।

একাধিক সূত্রে জানা গেছে, আমিনুর ইসলাম মিঠু ও আওলাদ হোসেনকে আবুল কালামের ছায়া ছেড়ে প্রাথমিক ঘোষিত প্রার্থী পক্ষে থাকার বিভিন্ন লোভনীয় দেয়া হয়। কিন্তু মিঠু ও আওলাদরা সব কিছু ফেলে আবুল কালামের বিশ্বস্থ কর্মী হিসেবে সক্রিয় ছিলেন তারা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ কার্যক্রম ও ১৬নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো দায়িত্ব ছিলেন আমিনুর ইসলাম মিঠু। ভোর থেকে রাত্র পর্যন্ত ফলাফল সংগ্রহ জয়ে মিঠু ছিলো প্রশংসিত।

আমিনুর ইসলাম মিঠু নির্বাচনের আগে বলেছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার হাতে গড়া বিএনপি আদর্শে রয়েছি বহু বছর যাবৎ। যতদিন বেচেঁ থাকবো বিএনপি সর্বদা সফলতা দিক থাকবো। আবুল কালাম সাহেব এমপি থাকুক বা না থাকুক সব সময় তার নেতৃত্বে বিএনপি সক্রিয় কর্মী হয়ে থাকতে চাই। ১৯৯১ সাল থেকে আবুল কালাম সাহেবে পাশে আছি, এখনো আছি। ক্লিন ইমেজের দক্ষ একজন অভিভাবক হলেন আবুল কালাম। বর্তমানে নারায়ণগঞ্জের বিএনপি রাজনীতিতে মুরব্বী হিসেবে ইতোমধ্যে আবুল কালাম সম্মানিত হয়েছেন সর্বদলীয় ফোরামে।