News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে কেন্দ্রের ভিতরে জামায়াত নেতার অবস্থান, উত্তেজনা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৮:৪৫ পিএম সিদ্ধিরগঞ্জে কেন্দ্রের ভিতরে জামায়াত নেতার অবস্থান, উত্তেজনা

নারায়ণগঞ্জ-৩ আসনের সিদ্ধিরগঞ্জের ৮ নং ওয়ার্ডের ধনকুন্ডা পপুলার হাইস্কুল কেন্দ্রে জামায়ায়ে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা সাবেক আমির মাওলানা বশির উল্লাহর নেতৃত্বে সিল মারার খবরে উত্তেজনা দেখা দিয়েছে।

বুধবার সন্ধ্যা ৭ টার জামায়াত নেতা মাওলানা বশির ভোটকেন্দ্রে দীর্ঘক্ষণ অবস্থান করে সিল মারছেন এমন খবরে উত্তেজনা দেখা দেয়।

এসময় বিএনপি নেতাকর্মীরা কেন্দ্রের বাহিরে জড়ো হয়ে ভিতরে প্রবেশ করতে চাইলে তুমুল হট্টগোল সৃষ্টি হয়।

পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌছে নিয়ন্ত্রণ করেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, জামায়াতের নেতা কেন্দ্রের ভিতরে প্রবেশ করলে বাহিরে গুজব ছড়িয়ে পড়ে। এসময় কেন্দ্রের বাহিরে হট্টগোল সৃষ্টি হয়। তবে এসময় ভিতরে কোন সিল মারা ব্যালট পাওয়া যায়নি।