News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

এনসিপির আল আমিন তরুণ বয়সেই চমক দেখালেন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১২:৩১ এএম এনসিপির আল আমিন তরুণ বয়সেই চমক দেখালেন

এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে তরুণ প্রার্থী হিসেবে চমক দেখিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আব্দুল্লাহ আল আমিন। তিনি প্রথমবার প্রতিদ্বন্দ্বীতা করেই বিজয়ী হয়েছেন। সেই সাথে বয়সেও তিনি অন্যদের তুলনায় তরুণ। আর এই তরুণ বয়সেই সংসদ সদস্য হিসেবে জয়ী হয়ে আলোচনায় চলে এসেছেন।

নারায়ণগঞ্জ-৪ আসনের ১৭৭ টি ভোটকেন্দ্রের মধ্যে ১৬৫ টি ভোটকেন্দ্রে আব্দুল্লাহ আল আমিন পেয়েছেন ১ লাখ ১ হাজার ৩৩৬ ভোট এবং মুফতি মনির কাসেমী ৭৫ হাজার ৯৭৭ ভোট।

তবে আব্দুল্লাহ আল আমিনের ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বীতা করাটা তার জন্য সহজ ছিলো না। নানা রকমের প্রতিবন্ধকতা উপেক্ষা করেই ভোটের মাঠে লড়তে হয়েছে তাকে। তরুণ বয়সেই তার এই জয় নারায়ণগঞ্জের ইতিহাস হয়ে থাকবে।