অনলাইন সংবাদমাধ্যম ‘নিউজ নারায়ণগঞ্জ’ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর চাষাঢ়া প্রেসিডেন্ট রোড এলাকার সংবাদমাধ্যমটির কার্যালয়ে তিনি উপস্থিত হন।
আব্দুল্লাহ আল আমিন প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং গণমাধ্যমকর্মীদের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন। সৌজন্য সাক্ষাৎকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, ুবিগত দিনগুলোতে নিউজ নারায়ণগঞ্জ বস্তুনিষ্ঠ, সত্য ও তথ্য-নির্ভর সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। সেই সাথে বিভিন্ন সময় হামলার শিকার হলেও রক্তচক্ষু উপেক্ষা করে সাহসী ভূমিকা পালন করেছে নিউজ নারায়ণগঞ্জ।”



-20260214164229.jpg)





























আপনার মতামত লিখুন :