নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজা তাছনিম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিক রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় শব্দ দূষণকারী ২টি যানবাহনকে ২ হাজার টাকা জরিমানা ও ২টি হর্ণ জব্দ করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিউকিশন প্রদান করেন। সেই সাথে অভিযানের সহায়তায় ছিলেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টিম।




































আপনার মতামত লিখুন :