News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

নাসিক প্রশাসক সাখাওয়াতকে মহানগর যুবদলের নেতৃত্বে শুভেচ্ছা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৫:৫১ পিএম নাসিক প্রশাসক সাখাওয়াতকে মহানগর যুবদলের নেতৃত্বে শুভেচ্ছা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মহানগর যুবদলের নেতৃবৃন্দ।

‎বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কার্যালয়ে গিয়ে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের নেতৃত্বে নাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা ফুলের তোড়া দিয়ে নবনিযুক্ত প্রশাসককে শুভেচ্ছা জানান।

‎‎সাক্ষাৎকালে মনিরুল ইসলাম সজল বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে মহানগর যুবদলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে নাসিকের সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

‎এ সময় মহানগর যুবদলের নেতৃবৃন্দ প্রশাসকের প্রতি সর্বাত্মক সহযোগিতা ও পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

‎নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ,যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, মিনহাজ মিঠু, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, মাগফুর ইসলাম পাপন,ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান প্রমুখ ।