News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

বাপ্পি রায় চৌধুরীকে বুকে জড়িয়ে নিয়ে নাসিক প্রশাসক সাখাওয়াত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৭:১২ পিএম বাপ্পি রায় চৌধুরীকে বুকে জড়িয়ে নিয়ে নাসিক প্রশাসক সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় শ্রী শ্রী বলদেব জিউড় আখড়া ও শিব মন্দিরের সভাপতি এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বাপ্পি রায় চৌধুরী ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়ের একপর্যায়ে নবনিযুক্ত প্রশাসক সাখাওয়াত হোসেন খান ও বাপ্পি রায় চৌধুরী পরস্পরকে আলিঙ্গন করেন।

বাপ্পি রায় চৌধুরী বলেন, গণমানুষের জন্য দীর্ঘদিন কাজ করার স্বীকৃতি হিসেবেই অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এই দায়িত্ব পেয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রশাসকের নেতৃত্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আরও গতিশীল ও জনমুখী হবে।