News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৩১ চৈত্র ১৪৩৩

কাউন্সিলর ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা খেলাফত মজলিসের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৯:২৬ পিএম কাউন্সিলর ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা খেলাফত মজলিসের

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে প্রথম ধাপে বেশকিছু প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা।

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন জেলা মজলিস কার্যালয়ে এই প্রার্থীদের নাম ঘোষণা করেন।

নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, মুফতি মুসা কাসেমী, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, বন্দর উপজেলা সভাপতি মুফতী আবুল কাসেম, সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম ভূইয়া ও ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ প্রমুখ।

যেসকল এলাকায় প্রার্থী ঘোষণা করা হয়েছে বন্দর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান পদে মহানগর সেক্রেটারি ইলিয়াস আহমদ, ভাইস-চেয়ারম্যান পদে সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ।

নাসিকের কাউন্সিলর হিসেবে ২নং ওয়ার্ডে দলের ওয়ার্ড সেক্রেটারি হাবিবুর রহমান তালুকদার, ৩নং ওয়ার্ডে দলের ওয়ার্ড সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা হেফাজতের সেক্রেটারি মাওলানা নুর হুসাইন নূরানী, ৪নং ওয়ার্ডে মুফতি জাকারিয়া ফরহাদ, ৫নং ওয়ার্ডে দলের ওয়ার্ড সেক্রেটারি মাওলানা সিফাতুল্লাহ, ৭ নং ওয়ার্ডে সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, ৮নং ওয়ার্ডে দলের ওয়ার্ড সভাপতি ফারুকুল ইসলাম, ১১ নং ওয়ার্ডে দলের ওয়ার্ড সভাপতি হানিফ কবির বাবুল, ১২ নং ওয়ার্ডে সদর থানা সহ-সভাপতি আলমগীর হুসাইন, ১৩ নং ওয়ার্ডে ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, ১৬ নং ওয়ার্ডে ফরহাদ হোসাইন, ১৭ নং ওয়ার্ডে আব্দুস সামাদ, ১৮ নং ওয়ার্ডে মুহাম্মদ শাহআলম, ২০ নং ওয়ার্ডে দলের ওয়ার্ড সভাপতি মুহাম্মদ ছানাউল্লাহ, ২৪ নং ওয়ার্ডে বন্দর থানা সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, ২৫ নং ওয়ার্ডে বন্দর থানা সহ-সভাপতি মুহাম্মদ শাহিদুজ্জামান, ২৬ নং ওয়ার্ডে দলের ওয়ার্ড সভাপতি হাফেজ আবুল হাসান ও ২৭ নং ওয়ার্ডে সালমান হোসাইন শাহীন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে ধামগড় ইউনিয়নে উপজেলা সভাপতি মুফতী আবুল কাসেম, মদনপুর ইউনিয়নে উপজেলা সেক্রেটারি মাওলানা মাজহারুল ইসলাম ভূইয়া, কলাগাছিয়া ইউনিয়নে ফারুকুল ইসলাম প্রধান, কাঁচপুর ইউনিয়নে মুহাম্মদ সাহাবুদ্দীন, সনমান্দি ইউনিয়নে ইবনে মিজান, ইউপি সদস্য হিসেবে- মদনপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ডে মুফতি আল-আমীন, কলাগাছিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ইউনিয়ন সভাপতি মাসুম আহমদ, ৩নং ওয়ার্ডে জুয়েল মাহমুদ, ৬নং ওয়ার্ডে মাওলানা আব্দুল কাদির।