News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৩১ চৈত্র ১৪৩৩

বন্দরে সন্দেহভাজন ৫ যুবক আটক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৯:০২ পিএম বন্দরে সন্দেহভাজন ৫ যুবক আটক

বন্দরে গভীর রাতে অযথায় রাস্তায় ঘুরাফেরা অপরাধে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজন ৫ যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার শরনখোলা এলাকার সবুর আকন মিয়ার ছেলে আলাউদ্দিন আকন  (২৩), বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকার আব্দুল হাকিম মিয়ার ছেলে রিপন (৪৫), বন্দর লেজার্স এলাকার সাখাওয়াত মিয়ার ছেলে সজিব (২১), বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদী বালুর চর এলাকার শাহাদাত হোসেন মিয়ার ছেলে অপু (২২) ও বন্দর থানার ২ নং ওয়ার্ডের মাহামুদনগর এলাকার জাকির মিয়ার ছেলে ইমরান (২৭)।

আটককৃতদের বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত বুধবার (১৩ মে) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।