গত ১২ মে রাত ১০টায় নারায়ণগঞ্জের শিবুমার্কেট এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার প্রচার সম্পাদক শুভ দেব।
উল্লেখ্য, ঘটনার সময় শুভ দেব ও তার স্ত্রী চা খাচ্ছিলেন। এসময় হটাৎ তারা দেখতে পান পাশে থেকে রাজকুমার রাজীব (৩৮) একই এলাকার বাসিন্দা গোপনে তাদের ভিডিও ধারণ করছেন। ঘটনা টের পেয়ে শুভ দেব ভিডিও ধারণের বিষয়টি জানতে চাইলে রাজকুমার তার মোবাইল ফোন দেখাতে অস্বীকৃতি জানায় এবং পরিস্থিতি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে তার হাত থেকে মোবাইল ফোন নেয়ার পড়ে এই ভিডিও সহ শুভ দেব ও তার স্ত্রীর আনুমানিক ৮ টি ভিডিও তার গ্যালারিতে পাওয়া যায়।
পরবর্তীতে শুভ দেব অনুমতি ছাড়া ভিডিও ধারণের প্রতিবাদ জানিয়ে বিষয়টি আইনগতভাবে নিষ্পত্তির কথা বললে রাজকুমার ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে ধাক্কাধাক্কি শুরু করে। একপর্যায়ে সে শুভ দেবের উপর শারীরিক হামলা চালায় এবং ঘুষি মেরে তাকে আহত করে। হামলায় শুভ দেব মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে অভিযুক্ত রাজকুমার দ্রুত এলাকা ত্যাগ করে।
হামলার সময় সন্ত্রাসী রাজকুমার শুভ দেব ও তার পরিবারকে দেখে নেওয়া ও হত্যার হুমকি প্রদান করে। অতীতে এই রাজকুমার শামীম ওসমানের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রাজনৈতিক প্রভাব না থাকলেও আচরণে সন্ত্রাসীমূলক ভাব এখনো বহাল রেখেছে রাজকুমার। উক্ত ঘটনায় শুভ দেব বাদী হয়ে ফতুল্লা থানায় জিডি করেন এবং তার পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান।







































আপনার মতামত লিখুন :