নারায়ণগঞ্জের ফতুল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরজু (৩৬) নামে এক যুবক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কের আলীগঞ্জ এলাকায় কাভার্ডভ্যানের সাথে মুখোমুখী সংঘর্ষে গুরুত্বর আহত হন তারা। পরে আলীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরজু। একই দুর্ঘটনায় আহত আরও এক যুবককে ঢামেকে প্রেরণ করা হয়েছে।
নিহত আরজু ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কানাইপুর গ্রামের সৈয়দ আলী আকবরের ছেলে। তিনি পেশায় একজন বাইং হাউজ ব্যবসায়ী।
আলীগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সৈয়দ নাইম বলেন, ‘ভাড়ায় মোটরসাইকেল নিয়ে ঢাকায় যাবার পথে দুর্ঘটনার শিকার হন মোটরসাইকেল আরোহী আরজু। গুরুত্বর আহত অবস্থায় চালক ও আরোহীকে উদ্ধার করে আমরা খানপুর হাসপাতালে নিয়ে আসি। এখানে হাসপাতালে ভর্তির পরেই আরোহী মারা যান। গুরুত্বর আহত চালককে ঢামেকে প্রেরণ করা হয়েছে।’
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন নিহত হবার খবর পেয়েছি। তার লাশ খানপুর হাসপাতালে রাখা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে পৌছালে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’




































আপনার মতামত লিখুন :