নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন জল্লারপাড় ব্রীজের উপর অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো মাসুদ সরকার ওরফে রানা ওরফে কালা খান (২৬) ও হাছান আহম্মেদ জিসান (২৪)।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময়ে এ দুইজনের হেফাজত থেকে সুইচ গিয়ার ২টি, স্থির বিদ্যুতের শক দেয়ার যন্ত্র ১টি, বিভিন্ন সাইজের ৪টি লোহার রড উদ্ধরসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য মাসুদ সরকার ওরফে রানা ওরফে কালা খানের বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জ জেলায় চুরি, দস্যুতা ও মাদকের ৯ টি মামলা চলমান রয়েছে।







































আপনার মতামত লিখুন :