নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ২৯ মিশন পাড়া ৩০ পিছ ইয়াবা সহ শুক্কুর (২১) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৪ মে ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মিশনপাড়াস্থ মরহুম হাজী আঃ জলিলের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে শুক্কুরকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে মোট ৩০ পিস ইয়াবা ট্যাবলেট যার ওজন ৩ (তিন) গ্রাম জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।







































আপনার মতামত লিখুন :