নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) একটি বর্জ্যবাহী ট্রাকের নির্মম চাপায় ফতুল্লা ইউনিয়ন যুবদল নেতা মামুন বিল্লাহ এবং ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) এর অকাল ও মর্মান্তিক মৃত্যুতে শোক জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের এমপি ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।
শোকবার্তায় তিনি বলেন, নৃশংস সড়ক দুর্ঘটনায় আমরা দুজন উদীয়মান, দেশপ্রেমিক ও প্রতিশ্রুতিশীল তরুণ নেতাকে হারালাম। বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তরুণ বয়সে তাদের এই আকস্মিক চলে যাওয়া দেশ, সমাজ এবং তাদের নিজ নিজ সংগঠনের জন্য এক অপূরণীয় ক্ষতি। বর্জ্যবাহী ট্রাকের চালকের এমন বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন আচরণ অত্যন্ত নিন্দনীয়। আমি এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।
তিনি বলেন, আমি মরহুমদের বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি তিনি যেন তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন সময়ে তাদের সবাইকে এই গভীর শোক ও কষ্ট সহ্য করার ধৈর্য দান করুন। আমিন।
প্রসঙ্গত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশ পাইপ এলাকায় সিটি কর্পোরেশনের বর্জ ব্যবস্থাপনার কাজে নিয়োজিত ট্রাক চাপায় দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৫টায় নাসিক ৯নং ওয়ার্ডস্থ জালকুঁড়ি বাসস্ট্যান্ড সংলগ্নে এ দুর্ঘটনায় নিহতরা হলেন ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী ও ফতুল্লাস্থ কুতুবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মাসুম খান।


































আপনার মতামত লিখুন :