News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশ জাতীয় ইয়ুথ হ্যান্ডবল দলে নারায়ণগঞ্জের ৪ জন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ১০, ২০২৬, ১০:১৬ পিএম বাংলাদেশ জাতীয় ইয়ুথ হ্যান্ডবল দলে নারায়ণগঞ্জের ৪ জন

১০-১৪ জুন ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে সাউথ সেন্ট্রাল এশিয়া জোন-১১ আইএইচএফ ট্রফি ২০২৬। এতে স্বাগতিক বাংলাদেশ সহ আফগানিস্তান,ভারত,মালদ্বিপ,নেপাল ও ইয়েমেন এর জাতীয় হ্যান্ডবল দল অংশ নিচ্ছে। বাংলাদেশ জাতীয় ইয়ুথ হ্যান্ডবল দলের হয়ে খেলার সুযোগ পেয়েছে নারায়ণগঞ্জ জেলার সোহাগ মিয়া, ডেভিড বম, খাইচলং মারমা ও জেবেদাই বম।