মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি প্রতিপাদ্যকে সামনে রেখে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশ লাইন্সে পুলিশ, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে শব্দ দূষণ নিয়ন্ত্রণে জেলা পুলিশ ও নারায়ণগঞ্জ বিআরটিএ উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মো. মাহবুবুর রহমান। তিনি বলেন, পুলিশ, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে ৬০ জন প্রশিক্ষণার্থীদের এই প্রশিক্ষণ দেয়া হয়েছে। শব্দদূষণের কারণে পরিবেশের ক্ষতিকর দিক সামাজিক অবক্ষয়ে ব্যাপারে আলোচনা করা হয়েছে। সমাজের সকল ক্ষেত্রেই অতিরিক্ত সাউন্ডের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। অতিরিক্ত শব্দদূষণের কারণে আমাদের শারীরিক মানসিক ক্ষতি হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিক্তি পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার মেহেদী হাসান, নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম ও নারায়ণগঞ্জ বিআরটিএ মোটরযান পরিদর্শক ওসমান গনি প্রমুখ।




































-20260603135648.jpg)
আপনার মতামত লিখুন :