News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

সতীর্থ-০১ রজতরজন্তীতে সম্মানিত হলেন শিক্ষাগুরুরা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৯:২৯ পিএম সতীর্থ-০১ রজতরজন্তীতে সম্মানিত হলেন শিক্ষাগুরুরা

প্রায় ১৫০ বছর পুরোনো ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নারায়ণগঞ্জ হাইস্কুলের এসএসসি-২০০১ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন সতীর্থ-০১ এর ২৫বছর পূর্তি রজতজয়ন্তী উপলক্ষে সংগঠনটির উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি ও শিক্ষা গুরুদের সম্মাননা প্রদান করা হয়েছে।

শুক্রবার ১২ জুন সকাল ৮টায় শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‌্যালিটি বের হয়ে বঙ্গবন্ধু সড়ক দিয়ে ২নং রেলগেট হয়ে ১নং রেলগেট হয়ে স্কুল মাঠে প্রবেশ করে র‌্যালি সমাপ্ত করা হয়।

এরপর স্কুলের অডিটরিয়ামে তৎকালীন সময়ের যে সকল শিক্ষকেরা জীবিত রয়েছেন তাদের মধ্যে ১০জন শিক্ষক সহ মোট ১২জন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়।

এর মধ্যে ৮ জন শিক্ষক স্বশরীরে উপস্থিত ছিলেন।

তারা হলেন অবসরে যাওয়া প্রাক্তন সিনিয়র শিক্ষক নবদ্বীপ চন্দ্র দাস, প্রাক্তন সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন, ও প্রাক্তন সিনিয়র শিক্ষক মৃত মনোজ কুমার অধিকারী এর পক্ষে সম্মাননা গ্রহণ করেন তার দুই মেয়ে মানসি অধিকারী ও মনিষা অধিকারী।

স্বশরীরে উপস্থিত থেকে আরো সম্মাননা গ্রহণ করেন  শিক্ষা প্রতিষ্ঠানটির বর্তমান অধ্যক্ষ মাহমুদুল হাসান ভুঁইয়া, সহকারী প্রধান শিক্ষক ও তৎকালীন শিক্ষক আব্দুল ওহাব, বর্তমান সময়ের সহকারী প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেন নোভেল, তৎকালীন শিক্ষক ও বর্তমানে সিনিয়র শিক্ষক জহিরুল ইসলাম মোল্লা, সিনিয়র শিক্ষক বিষ্ণুপদ ভট্টাচার্য্য, সিনিয়র শিক্ষক গৌতম কুমার সাহা। আরো সম্মাননা প্রদান করা হয় সিনিয়র শিক্ষক ফজলুল হক, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক কমলকান্তি সাহা, প্রাক্তন সিনিয়র শিক্ষক মুজিবুল হক কবীর।

এ সময় প্রাক্তন ছাত্র এবং শিক্ষকদের স্মৃতিচারণে অডিটরিয়ামে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।

প্রাক্তন ছাত্রদের কাছ থেকে এমন সম্মাননা পেয়ে উপস্থিত শিক্ষকেরাও আবেগাপ্লুত হয়ে পড়েন।

২৫ বছর পূর্তির উৎসবের আয়োজনের আহ্বায়ক কমিটির সভাপতি মো. রকিব উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক তানভীর আলম চৌধুরী সনেট এর সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সতীর্থ-০১ এর সাধারণ সম্পাদক আসিফ মতিন জনি, কোষাধক্ষ্য সমরজিৎ চক্রবর্তী মিতু ও আহ্বায়ক  কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও সাধারণ সদস্যরা।