১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী ম্যাচের মাধ্যমে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পর্দা উঠছে। প্রথমবারের মতো যৌথভাবে তিনটি দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা সমান্তরালভাবে এই বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করছে। এবারের বিশ্বকাপে রেকর্ড ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী ৪৮টি দল এই শিরোপার জন্য লড়াই করছে। আজ শুরু হয়ে প্রায় ছয় সপ্তাহব্যাপী এই ফুটবল মহাযজ্ঞ চলবে ১৯ জুলাই নিউইয়র্কের ফাইনাল পর্যন্ত।
এদিকে ফুটবল বিশ্বকাপ সামনে রেখে এবার উদ্বোধনের আগে পছন্দের দলের জার্সি ক্রয়ে হিড়িক পড়েছে। পাড়া মহল্লায় বিজয়ের মিছিলে প্রস্তুতি নিতে শত শত জার্সি অর্ডার পড়েছে দোকানীদের কাছে। যার কারণে জার্সি তৈরিতে কঠিন ব্যস্ত সময় কাটছে কারখানা শ্রমিকরা। ইতোমধ্যে পকেজিং করে দ্রুত সময়ে ডেলিভারি দেয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে।
এদিকে বৃষ্টি কারণে ফুটপাত থেকে শুরু করে শপিং কমপ্লেক্সের টি-শার্টের দোকান পর্যন্ত ছেয়ে গেছে বিভিন্ন দলের ও খেলোয়াড়দের নামে জার্সি বিক্রিতে ভাটা পড়েছে। স্বজনদের উপহার দেওয়ার পাশাপাশি প্রিয় দলকে সমর্থন জানাতে এবং খেলার আনন্দ ভাগাভাগি করে নিতে তারা জার্সি কিনছেন ভক্তরা।
শহরের বিপনী ও ফুটপাতগুলোতে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ব্রাজিল দলের থাই, সেমি থাই, চায়নিজ ও দেশি জার্সি বিক্রি বেড়েছে। এগুলোর মধ্যে ক্রেতারা ‘সেমি থাই’ জার্সিই পছন্দের প্রথমে রাখছেন, মিলছে বাচ্চাদের মাপে বানানো জার্সিও। খেলাধুলার সামগ্রী বিক্রেতা ‘স্পোর্টস ওয়ার্ল্ড’ এর শহরের ডিআইটি এলাকায় পুরোদমে জার্সি বিক্রি চলছে। বিশ্বকাপ ফুটবলে খেলোয়াড়রা মাঠে যে জার্সি পরে খেলতে নামবে। দলের জার্সি ক্রয়ে ২০০ টাকা থেকে পাচঁ হাজার পর্যন্ত কিনতে ভক্তরা।
ডিআইটি খেলাধুলা স্টোরে আগত হাসান আহম্মেদ জানান, নিজের জন্য আর কেনা লাগবে না। এখন ছেলেকে উপহার দিতে কিনব। আর আমার স্ত্রীর জন্যও অবশ্যই একটা কিনব। স্কুল কলেজের কয়েক শিক্ষার্থী বলেন, আমরা সাত বন্ধু একসঙ্গে খেলা দেখব। অন্য দলের সমর্থক বন্ধুরাও থাকবে। সবাই জার্সি পরেই খেলা দেখব।
হাবিব শপিং কমপ্লেক্সে ‘বিসমিল্লাহ স্পোর্টস’ এর কর্মচারী রফিক আহমেদ জানান, তাদের দোকানে দেশি গার্মেন্টস ফ্যাক্টরিতে তৈরি জার্সি পাওয়া যাচ্ছে, যার দাম রাখা হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা। এ ছাড়া আরেকটু ভালো মানের জার্সি রয়েছে, যেগুলো মিলবে ২০০ টাকায়।








































আপনার মতামত লিখুন :