নারায়ণগঞ্জের জালকুড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ছাত্রদল ও যুবদল কর্মীর মৃত্যুর পর বিএনপি নেতাদের উদাসীনতা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। আন্দোলন সংগ্রামে ছাত্রদলের নেতাকর্মীরা সরব ভুমিকা রাখলেও এই ছাত্র নেতাদের মৃত্যুতে জানাজায় বিএনপির নেতারা হাজির হয়নি। যা নিয়ে ক্ষুব্ধ ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদল নেতাকর্মীদের প্রতি বিএনপি নেতাদের এমন উদাসীনতা হতাশ করেছে তাদের।
গত মঙ্গলবার বিকেলে জালকুড়ি থেকে দশপাইপ যাবার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন ফতুল্লা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাদের জিলানী এবং কুতুবপুর ইউনিয়নের ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মাসুম মিয়া। প্রত্যক্ষদর্শীরা জানায়, কোরবানি ঈদকে কেন্দ্র করে বসানো হাটের বালু রাস্তায় ফেলে রাখা হয়। সেই বালু ঈদের পর অপসারণ করেনি হাট কতৃপক্ষ ও সিটি করপোরেশন। পথিমধ্যে সেই বালুতে স্লিপ করে মোটরসাইকের চালক ও আরোহী ট্রাকের নিচে চাপা পরে। ঘটনাস্থলেই মারা যায় দুজন।
এই ঘটনায় সংবাদ প্রকাশের পর শোক প্রকাশ করে ছাত্রদল, যুবদল, বিএনপি সহ এনসিপি এবং ছাত্রশক্তির নেতাকর্মীরাও। স্বৈরাচার বিরোধী লড়াইয়ের এক সৈনিককে হারানোতে শোক প্রকাশ করেন তারা। সেই সাথে হাটের আয়োজকদের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ জানান। পাশাপাশি তাদের বিচারও দাবী করা হয় এই দুর্ঘটনার জন্য।
এদিকে রাতে ছাত্রদল ও যুবদল নেতার জানাজায় উপস্থিত হননি জেলা ও মহানগর বিএনপির শীর্ষ পর্যায়ের কোন নেতা। মাসদাইরে ছাত্রদল নেতা জিলানীর জানাজায় ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত হলেও সেখানে দেখা যায়নি বিএনপির কোন নেতাকে। যা নিয়ে তীব্র সমালোচনা করেন খোদ ছাত্রদলের নেতাকর্মীরাই। কেউ কেউ নেতাদের প্রতি গজব নাজিল করারও অভিশম্পাত দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন লিখেন, গরুর হাট থেকে ফতুল্লা থানা ছাত্রদল উপহার পেল না কিছুই। প্রাপ্তি শূন্য। তবে গরুর হাটের বালির জন্য দুইটি তাজা প্রাণ হারিয়ে পেলাম নির্মম উপহার।
তার সেই ফেইসবুক মন্তব্যের নিচে অনেক ছাত্রদল নেতাকর্মী বিএনপি নেতাদের উদ্দেশ্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ কেউ আবার ক্ষুব্ধ হয়ে অকথ্য ভাষায় গালিগালাজও করেছেন।
ফতুল্লা থানা ছাত্রদলের নেতা লিয়ান মাহমুদ আকাশ লিখেন, নির্যাতি ছাত্রদলের দুই সহযোদ্ধার জানাজায় আসেনি বিএনপির সিনিয়র কেউ। সিনিয়রদের উপর আল্লাহর গজব নাজিল হোক। নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও ফতুল্লা থানা বিএনপি বিলুপ্ত করে কর্মী বান্ধব নতুন কমিটি চাই। নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৫ সদস্যের কমিটি ইতিহাসের ব্যার্থ কমিটি। সংসদের প্রথম শোক প্রস্তাবে যেদিন ওয়াসিমকে স্বরণ করেনি সেদিন থেকেই ছাত্রদলকে মূল্যায়ন করা বাদ দিয়েছে বিএনপি।
তিনি আরো বলেন, মাসুম ভাই যেখানে জীবনের শেষ সময়টা কাটিয়েছেন, যাদের সাতঘে রাজনীতি করেছেন। সুখ দুঃখ ভাগাভাগি করেছে তারা জানাজায় না আসলেও তার গ্রামের বাড়ির প্রতিবেশীরা ঠিকই তার জানাজায় উপস্থিত হয়ে জানিয়ে দিলো নেতাদের চেয়ে প্রতিবেশী উত্তম।
ছাত্রদল নেতাদের এমন মন্তব্য স্পষ্ট করে কতটা ক্ষুব্ধ হয়ে আছেন তারা। একদিকে আন্দোলন সংগ্রামে নির্মম নির্যাতনের শিকার হচ্ছেন প্রতিনিয়ত। আর বিপদের সময়ে পাশে দেখা যায়না নেতাদের কাউকে। অর্থ্যাৎ তাদের কোনভাবেই মূল্যাইয়ন না করার অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে। এমন আচরণ ছাত্রদলের নেতাকর্মীদের ভবিষ্যত রাজনীতি নির্ধারন এবং পথচলায় সিদ্ধান্ত পরিবর্তন করবে বলে মনে করেন অনেকেই।

































আপনার মতামত লিখুন :