News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিক্ষার্থীদের উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: জুন ১২, ২০২৬, ১০:৩১ পিএম শিক্ষার্থীদের উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণাম‚লক কর্মকাÐ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করতে "স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম" অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১২জুন সকাল ৯টায় বাংলাদেশ নৌবাহিনী ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য  অ্যাডভোকেট আবুল কালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস (ডিইডবিøউ) লিমিটেড, নারায়ণঞ্জের ব্যবস্থাপনা পরিচালক কমডোর ফয়েজ (সি)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার।

এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম এসইডিপির উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকার আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, বন্দর, নারায়ণগঞ্জের বাস্তবায়নে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলার ১৩টি স্কুল ও মাদ্রাসা অংশগ্রহণ করে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর সমাধান ও উদ্যোক্তা ভাবনার ওপর ১৩টি প্রদর্শনী স্টল স্থাপন করে। স্টলগুলো পরিদর্শন করেন প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এ সময় তারা শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন এবং তাদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন।

বক্তারা বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি ভবিষ্যৎ উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানের সার্বিক তত্ত¡াবধানে ছিলেন বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান।