নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিএনপি নেতা ইকবাল হোসেনের সঙ্গে একই ওয়ার্ডের নবনিযুক্ত সচিব মেহেদী হাসানের বিরোধ দেখা দিয়েছে। ওই বিরোধের জের ধরে ২৩ জুন রাতে মেহেদীর বাড়িতে গিয়ে হুমকি দেয় ইকবাল। সঙ্গে ছিল অনেক লোকজন। সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এদিকে রাস্তার পাশে নির্মিত সড়ক বাতির পিলার কাটাকে কেন্দ্র মেহেদীর সহ দুইজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) রাতে বিএনপি নেতা মো. সোলায়মান পলাশ বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, নাসিক ২ নম্বর ওয়ার্ডের সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে মোহাম্মদ মেহেদী হাসান এলাকায় বিভিন্নভাবে শান্তি শৃঙ্খলা বিঘিœত করছেন। ২৩ জুন রাত আনুমানিক ১টায় অভিযুক্তরা মিজমিজি কান্দাপাড়া এলাকায় সিটি করপোরেশনের রাস্তার পাশে স্থাপিত বৈদ্যুতিক সড়ক বাতির পিলার কেটে নিয়ে যান। এতে ওই এলাকায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে মিনহাজ নামে গণমাধ্যমকর্মীকে মারধরের ঘটনায় তোলপাড় সৃষ্টি হলে বিএনপি ইকবালকে বহিস্কার করে।

































আপনার মতামত লিখুন :