নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে বন্দর থানা বিএনপির বিক্ষোভ মিছিল বের করে।
বৃহস্পতিবার ২৫ জুন বিকালে বন্দর মদনগঞ্জ শীতলক্ষ্যা সেতু টোল প্লাজা সামনে থেকে সোনাকান্দা পর্যন্ত মিছিলটি শেষ করা হয়।
মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদের নেতৃত্বে বন্দর থানা বিএনপির নেতা আলী আহম্মদ, রিপন, ফরহাদ, জনি, মাসুম, জয়, রকি, রকিব ও বন্দর উপজেলা বিএনপির সিনিয়র মহিউদ্দিন শিশির, হাসান মৃধা, লিওন, ইমন সহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল থেকে মহানগর বিএনপির নেতাকর্মীরা শ্লোগান দেয়, একটা একটা লীগ ধর, ‘ধইরা ধইরা জেলে ভর’ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগের চামড়া তুলে নিব আমরা’।


































আপনার মতামত লিখুন :