গণঅভ্যুত্থানের মাস জুলাই এর প্রথম দিনে নারায়ণগঞ্জের দুই শহীদের কবর জিয়ারত করেছে জেলা ও মহানগর জাতীয় ছাত্রশক্তি। বুধবার সকালে ছাত্রশক্তির পক্ষ থেকে শহীদদের জন্য কোরআন তেলওয়াত, শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং শহীদদের কবর জিয়ারত করা হয়।
এদিন জুলাই আন্দোলনে শহীদ আদিলের কবর এবং আবুল হাসান স্বজনের কবর জিয়ারত করেন ছাত্রশক্তির নেতৃবৃন্দরা। এসময় তারা বলেন, ‘জুলাই আমাদের আত্মত্যাগ, সাহস ও গণঅভ্যুত্থানের চেতনার মাস। শহীদদের রক্তে লেখা এই ইতিহাস আমাদের ন্যায় ইনসাফ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল থাকার প্রেরণা জোগায়। জাতীয় ছাত্রশক্তি সেই প্রেরণা ও বিপ্লবী মনোভাব নিয়ে কাজ করে যাচ্ছে।
উপস্থিত ছিলেন মহানগর এনসিপির সদস্য সচিব আশিকুর রহমান অভি, সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক হৃদয় ভুঁইয়া, যুগ্ম সদস্য সচিব মাহবুবুল হাসান, জেলা ছাত্রশক্তির যুগ্ম সদস্য সচিব তানজিল ভুঁইয়া শিথিল প্রমুখ।





































আপনার মতামত লিখুন :