News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

অসুস্থ যুবদল নেতা অলির হার্ট সার্জারীর ব্যয় বহন সজিবের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সোনারগাঁ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ০৭:২১ পিএম অসুস্থ যুবদল নেতা অলির হার্ট সার্জারীর ব্যয় বহন সজিবের

সোনারগাঁও উপজেলা যুবদল নেতা হাফেজ অলি গুরুতর অসুস্থ হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি হয়েছেন। চিকিৎসকরা তার দ্রুত ওপেন হার্ট/বাইপাস সার্জারির পরামর্শ দিলে চরম উদ্বেগ-উৎকণ্ঠায় পড়ে পরিবার। এমন কঠিন মুহূর্তে অসুস্থ এই রাজপথের কর্মীর চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে স্থানীয় নেতৃত্ব ও সুহৃদ প্রতিষ্ঠান।

অলির চিকিৎসার সমস্ত আর্থিক ও সার্বিক ব্যয়ভার বহন করার দায়িত্ব নিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পুত্র, এমপি’র রাজনৈতিক সচিব এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব ও সোনারগাঁও বিল্ডার্স পরিবার।

পাশে দাঁড়ানো নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হাফেজ অলি।

তিনি বলেন, শুকরিয়া, আলহামদুলিল্লাহ! জীবনের এই কঠিন মুহূর্তে এমপি আজহারুল ইসলাম মান্নান ভাইয়ের সন্তান খায়রুল ইসলাম সজিব ভাই, সোনারগাঁও বিল্ডার্সের নেতৃবৃন্দ এবং সোনারগাঁও উপজেলা বিএনপি ও যুবদলের সকল রাজপথের সহযোদ্ধারা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আল্লাহ তাআলা যেন তাঁদের সকলকে এর উত্তম প্রতিদান দান করেন।