২৭ সেপ্টেম্বর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে ুঅযাচিত বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদ, বাস ভাড়া কমানোর দাবি ও সকল বাসে ক্লাস-ডে তে শিক্ষার্থীদের শতভাগ হাফপাশ নিশ্চিতের দাবিতে নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক রায়হান কবির বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সিয়াম, কওমী মাদ্রাসা সম্পাদক আব্দুর রহমান রাসেল, আলিয়া মাদ্রাসা সম্পাদক মুসআব জামান মাশরাফি, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ইমরান আদনান ও কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল ইমরান।








































আপনার মতামত লিখুন :