নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মো. রেজা রিপন বলেছেন, মৃত্যু উপত্যকা দাঁড়িয়ে স্লোগান দেয়া সংগঠনের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সামান্য কয়েকটা ককটেল আর চকলেট বোমা ফুটিয়ে দুইজনের মিছিল করে বিএনপিকে ভয় দেখানো যায় না। ১৭ বছরে অনেক পরীক্ষার ফল বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে। আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই। বিশেষ করে নারায়ণগঞ্জের মানুষকে ভয় দেখানোই যাবে না।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এদিন পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।
ফতেহ মো. রেজা রিপন বলেন, আমার নেতা বলেছেন সবার আগে বাংলাদেশ। আমরা বলি সবার আগে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জবাসী যেহেতু সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে সংগ্রাম করততে পেরেছে আমরা আগামীতে আপনাদের মোকাবেলা করতে পারবো। ছাগলের ৩ নাম্বার বাচ্চাগুলো লাফায় তাদের উদ্দেশ্য বলবো বেশি লাফালাফি করিস না শেখের বেটি আসবে না। এই প্রতারক ধোঁকাবাজদের বাংলাদেশকে রক্ষা করতে হবে। সেই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হবো।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, নেতাকর্মীদের বলবো চারপাশে চোখ খোলা রাখেন; সাধারণ মানুষের বেশে অটো রিকশাওয়ালার বেশে অনেক জেলা থেকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা নারায়ণগঞ্জে এসেছে; তাদেরকে চার্জ করেন; পাড়া মহল্লায় দৃষ্টি রাখেন।


































আপনার মতামত লিখুন :