নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন, আমরা রাজপথে ছিলাম আছি ভবিষ্যতেও থাকবো। আমরা পালাইনি পালাইছে শেখ হাসিনা ও তার অনুসারীরা। যারা ডিসেম্বরে দেশে আসবে বলে গল্প বলে এটা হয়তো ২০৪০ সালে হতে পারে। কারণ তারা যেভাবে ছাত্র জনতাকে হত্যা করেছে তাতে তাদের মনোবল নেই মানসিক শক্তি নেই। তবে তাদের লজ্জা শরমও নেই। তারা পালিয়ে গিয়ে এখন বড় বড় কথা বলে ক্রেডিট নেয়ার চেষ্টা করে। নারায়ণগঞ্জ হলো তারেক রহমান ও বিএনপির ঘাঁটি।
রোববার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।


































আপনার মতামত লিখুন :