নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আজহারুল ইসলাম মান্নান বলেছেন, সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ে আওয়ামী লীগের কিছু করার ক্ষমতা নেই। আল্লাহর রহমতে আমরা সব সময় রাজপথে ছিলাম, এখনো আছি। ৩০ ডিসেম্বর পর্যন্ত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানাচ্ছি।
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে বিএনপির আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার তাজমহল চাইনিজ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সভাপতি এস এম আসলাম, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাদল, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর, মানুষ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রিপন সরকার, বিএনপি নেতা মো. কবির হোসেন ও মো. আনোয়ার হোসেনসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা

















(44)-20261120153333.jpg)













আপনার মতামত লিখুন :