News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

বুলডোজার চালিয়ে বসতভিটা গুঁড়ানো : রাতে মামলা সকালে জামিন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬, ০৯:০৫ পিএম বুলডোজার চালিয়ে বসতভিটা গুঁড়ানো : রাতে মামলা সকালে জামিন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি দখল নিতে ফিল্মি কায়দায় রাতের আঁধারে ভেকু দিয়ে বসতবাড়ি ভেঙ্গে ফেলার পরেও সন্ত্রাসীরা হুমকি অব্যাহত রেখেছেন। এছাড়া মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করলেও বুধবার বেশ কিছু আসামী আদালত থেকে জামিন পেয়েছেন বলে দাবি ভুক্তভোগীদের। এরফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। 

মামলা রুজু হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে সক্ষম হননি বলে সংশ্লিষ্ট থানা পুলিশ হতে নিশ্চিত হওয়া গিয়েছে। বরং মামলার আসামীরা অনেকেই বুধবার আদালত থেকে জামিন লাভ করেছেন বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

বুধবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও  মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শনে গেলে এ অভিযোগ করেন ভুক্তভোগীরা। তারা বলেন, আমরা সিদ্ধিরগঞ্জ থানায় শ্লীলতাহানি, মারধর গুরুতর জখমের অভিযোগ করলেও থানায় দায়েরকৃত মামলায় যে ধারা উল্লেখ করা হয়েছে তা ছিল দুর্বল ধারা। যে কারণে বুধবার আসামীরা অনেকেই আদালত থেকে জামিন পেয়ে গেছেন।

 উল্লেখ্য সোমবার (২৩ নভেম্বর) দিনগত গভীর রাতে (নাসিক) ১নং ওয়ার্ডস্থ হীরাঝিল আবাসিক এলাকার সুলতানা বেগম নামের এক নারীর বসতবাড়িতে ১৫০-২০০ জনের একটি সশস্ত্র দল হামলা চালান। এসময় হামলাকারীরা ওই বসতবাড়িটি দখল নিতে ভেকু দিয়ে পুরো বাড়িকে গুড়িয়ে দেন। এতে ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরবাড়ি ধ্বংসস্তুপে পরিণত হয়।