News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

নারায়ণগঞ্জে চারটি ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৮:১৬ পিএম নারায়ণগঞ্জে চারটি ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ

নারায়ণগঞ্জের  সদর উপজেলার ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের চারটি তেল ডিপো থেকে রবিবার সকাল সাতটা থেকে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে।

প্রতিটি ডিপোতে ছিলো ট্যাঙ্ক লড়ির লম্বা লাইন। ডিপোগুলো নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন সেনাবাহিনী পুলিশ ও আনসার বাহিনী সদস্য।

সিদ্ধিরগঞ্জের গোদনাইল পদ্মা ডিপোতে গিয়ে দেখা যায়, ঘড়ির কাঁটা সকাল সাতটা বাজার আগেই ডিপোর সামনে ট্রাকগুলো দীর্ঘ লাইন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। একের পর এক ট্যাঙ্ক লড়ি পদ্মা ডিপোতে গেট প্রবেশ করে জ্বালানি তেল নিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাচ্ছে।

তবে ডিলারদের অভিযোগ, পেট্রোল পাম্প এর চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছে না ডিপো থেকে। ২০২৫ সালের মার্চ এপ্রিল মাসে একজন ডিলার ডিপো থেকে যে পরিমাণ তেল উত্তোলন করেছিলেন বর্তমানে ২০ থেকে ২৫ শতাংশ কম জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে ডিপো থেকে। ডিপো থেকে ডিলারদের জ্বালানি তেল সরবরাহ করা হলেও এজেন্ট এর তেল দেওয়া হচ্ছে খুবই কম। এ নিয়ে এজেন্ট এর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

খোঁজ নিয়ে জানা যায়, সিদ্ধিরগঞ্জের পদ্মা, মেঘনা এবং ফতুল্লার যমুনা ও মেঘনা ডিপো থেকে  সকাল ৭ টা থেকে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত সরকার ঘোষিত নারায়ণগঞ্জের কোন ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়নি। তবে সংকট শুরু হওয়ার পর থেকেই নারায়ণগঞ্জের চারটি ডিপোতে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা নিয়মিত ডিপোর নীরবতা দায়িত্বের মোতায়েন রয়েছে।